বিদ্যুতের তারে গরু মৃত্যুতে

তানোরে ইউএনও’র টিন ও নগদ অর্থ প্রদান

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী
| আপডেট: ১৬ জুন, ২০২৬, ০৮:১৬ পিএম | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ০৮:১৬ পিএম
তানোরে ইউএনও’র টিন ও নগদ অর্থ প্রদান
রাজশাহীর তানোরে নেসকোর বিদ্যুতের সংযোগ তারে পৃষ্ঠ হয়ে কৃষকের ৭টি গরু ও ২টি শিয়ালের মর্মান্তিক মৃত্যু হয়। আর সেই ঘটনায় ৭টি গরুর ছয়জন মালিকদের প্রতিজনকে নগদ ৬ হাজার টাকা ও দুই বান্ডিল করে ঢেউটিন দিয়ে সহায়তা প্রদান করেছেন তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। মঙ্গলবার ১৬ জুন/২৬ ইং তারিখ বিকেলে তানোর উপজেলা চত্বরে দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের মাঝে উপজেলা নিবার্হী কর্মকতা নিজ হাতে নগদ অর্থ ও টিন সহায়তা দেন। এসময় উপস্থিত ছিলেন- তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কর্মকর্তা সাকিল আহম্মেদ, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান ও তানোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাছির উদ্দীন প্রমুখ। প্রসঙ্গ, গত ৫ জুন সকাল প্রায় ১০টার দিকে তানোর টু চৌবাড়িয়া রাস্তা ও লবিয়তলা ব্রীজের পূর্ব দিকে তালন্দ ইউনিয়নের বিল দেউলা মৌজায় ও খালের দক্ষিণে বিলের ফাকা জমিতে নেসকোর বিদ্যুতের সংযোগ তারে জড়িয়ে পৃষ্ঠ হয়ে কৃষকের ৭টি গরু ও ২টি শিয়ালের মর্মান্তিক মৃত্যু হয়। এসব গরুর মালিক শ্রীমতি তপু বালা, সুধাধারী, জিতেন, গীতার, মোজাফফর হোসেন ও মনজুর রহমানকে সহায়তা করা হয়। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে