বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয়লাভ করায় পাবনার চাটমোহরে আর্জেন্টিনার ভক্ত/সমর্থকরা বিজয় মিছিল ও উল্লাস করেছে। বুধবার (১৭ জুন) সকালে খেলা শেষ হওয়ার সাথে সথে সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সমর্থকরা মেসির ছবি ও আর্জেন্টিানার পতাকা নিয়ে মিছিল করে। মিছিল থেকে ব্রাজিল সমর্থকদের উপহাসও করা হয়। বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হলের উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বালুদিয়ার গ্রামে আর্জেন্টিনার সশর্তকরা ২০২২ ফুট দৈর্ঘ্য পতাকা নিয়ে মিছিল করে। সমর্থকরা আশাবাদী ২০২৬ সালের বিশ্কাপও আর্জেন্টিনারই হবে।