ভালুকায়

নিজ বাড়ীতে ফিরলেন সীমান্তে আটকে পড়া ৬ বাংলাদেশী

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) :
| আপডেট: ১৮ জুন, ২০২৬, ০৫:৩০ পিএম | প্রকাশ: ১৮ জুন, ২০২৬, ০৫:৩০ পিএম
নিজ বাড়ীতে ফিরলেন সীমান্তে আটকে পড়া ৬ বাংলাদেশী

অবশেষে নিজ বাড়ীতে ফিরলেন ভারত সীমান্ত নোম্যান্সল্যান্ড এলাকায় আটকা পড়া ভালুকা বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের বেলাল-সুমির ও তিন বাচ্চাসহ বাংলাদেলী নাগরীক। তারা কিছু দিন আগে কাজের সন্ধানে এক দালালের মাধ্যমে পরিবারসহ ভারতে প্রবেশ করেছিল। কিন্তু সেখানে বিএস,এফ তাদের ধরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়।

সুত্র জানায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশে সময় বিজিবির বাধা মুখে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের নোম্যান্সল্যান্ড এলাকায় আটকা পড়েন ভালুকার ৬ জন। আটকা পড়ে রোদ বৃষ্টির মধ্যে বেশ কয়েক দিন খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। আটকা পড়া লোকজন বিজিবির সাথে কথা বলে তাদের পরিচয় দেয়। পরে সংশিষ্ট কর্তৃপক্ষ আটকা পড়াদের পরিচয় যাচাই-বাছাই করে নিশ্চিত হয় তারা বাংলাদেশের ভালুকার নাগরিক। পরে বিজিবি প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ১৮ জুল নিজ বাড়ী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামে ফিরে আসে।

 আটকা পড়া নাগরিকদের পরিবার জানান, বাংলাদেশ বডার গার্ড বিজিবি পরিচয় নিশ্চিত হয়ে মানবিক বিবেচনায় তাদের দেশে ফেরার অনুমতি দিয়েছে। দেশের নাগরিকদের প্রতি বিজিবির এই মানবিক ও উদার আচরনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছে। তারা ফিরে আসায় পরিবার আত্নীয় ও এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে