নোয়াখালীর সেনবাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পুষ্টি উন্নয়ন. উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদের লক্ষে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ- করাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টপ্রেনারশিপ এন্ড রেসিলিয়ন্সে ইন বাংলাদেশ ( পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবসসুমের সভাপতিত্বে ও কৃষিবিদ তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালী উপরিচালক, কৃষিবিদ আশীষ কুমার কর। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন-সেনবাগ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ রেজাউল করিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা সহকারী কশিমনার (ভূমি) নুর পেয়ারা বেগম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানাজার মিনারুল ইসলাম, সমবায় কর্মকর্তা অরুন মজুমদার, কৃষক জাহাঙ্গীর পাটোয়ারী, প্রমুখ। এরআগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাঙ্গণে ফিতা কেটে ফল মেলা পার্টনার কংগ্রেসের উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ড থকে আগত কৃষক কৃষানী,গন্যমান্য ব্যাক্তি,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।