পাঁচবিবিতে পানিতে ডুবে শিশু নিহত

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) :
| আপডেট: ১৯ জুন, ২০২৬, ১১:২০ এএম | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ১১:১৬ এএম
পাঁচবিবিতে পানিতে ডুবে শিশু নিহত

পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে  কাওসার (৩) নামের এক শিশুর মৃত্যু মর্মান্তিক হয়েছে। ১৮ জুন সন্ধ্যায়  উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামনগর (লাল ব্রিজ সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মোঃ আনিছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত শিশু কাওসার বাড়ীর পার্শ্বে আলম নামের জনৈক এক ব্যক্তির পুকুর পাড়ে খেলাধুলা করার কোন এক সময় পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে বাড়ীতে  ছেলেকে  না পেয়ে তার মা খোঁজাখুঁজি করতে থাকে। এসময় গ্রামের লোকজন কাওসারকে পুকুর পাড়ে খেলতে দেখেছে জানালে সে পুকুরে গিয়ে ছেলেকে পানিতে  ভাসতে দেখেছ  চিৎকার দিতে থাকে। এসময় গ্রামের লোকজন  দ্রুত ছেলেটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আপনার জেলার সংবাদ পড়তে