সোনারগাঁয়ে ২ হাজার পিস ইয়াবাসহ বাসচালক আটক

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ০৫:৫৮ পিএম
সোনারগাঁয়ে ২ হাজার পিস ইয়াবাসহ বাসচালক আটক

সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার ২ হাজার পিস ইয়াবা সহ বাসের চালককে আটক করেছে পুলিশ। উপজেলার কাঁচপুর এলাকায় খাঁন পাম্পের সামনে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ঢাকাগামী লেনের একটি গাড়ী থেকে ইয়াবা উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানাযায়, কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টহল দল চেকপোস্ট পরিচালনা করে সেন্টমার্টিন আল মিজান (যশোর-ব-১১-০২৫৩) নাম্বারের একটি বাস থামিয়ে তল্লাশি চালায়। এসময় বাসের চালক মোঃ শরিফ হোসেনের (৩৯) সিটের ডান পাশে বক্সের ভেতরে লুকিয়ে রাখা লাল কালো স্কচটেপে মোড়ানো একটি নীল রঙের ব্যাগ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। আটক বাসচালক শরিফ হোসেন লক্ষ্ণীপুর সদর উপজেলার বাঞ্চানগর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এঘটনায় সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে