কুষ্টিয়ার দৌলতপুরে ওয়ান শুটার গান ও এক রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করেছে র্যাব। গতকাল বিকেলে উপজেলার দক্ষিণ ফিলিপনগর গ্রামে অভিযান চালিয়ে হাশেম প্রামানিকের বাড়ির ছাদ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র্যাব ও স্থানীয় সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডারের নেতৃত্বে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের হাশেম প্রামানিক এর বসত বাড়ির পশ্চিম পাশে ওয়াশরুমের ছাদের উপর থেকে একটি ওয়ান শুটার গান এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে । উদ্ধার কৃত অস্ত্রটি পাটের বস্তার ভিতর পেঁচানো অবস্থায় ছিল বলে র্যাব সূত্র জানিয়েছে।এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।