বরিশালে সাবেক কাউন্সিলরসহ আ.লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ১১:১৪ এএম
বরিশালে সাবেক কাউন্সিলরসহ আ.লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশালে গত দুইদিনে দফায় দফায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলর জয়নুল আবেদীনসহ ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, নগরীর পৃথকস্থানে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরা গুপ্ত মিছিল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আমরা ওইসব ভিডিও পর্যালোচনা করে দোষীদের গ্রেপ্তার করছি। এই গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার জুমা নামাজের পর পর্যন্ত নগরীর চারটি এলাকায় এসব ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মিছিল করে তারা। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এসব মিছিলে অংশ নেয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে