শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা

গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০২:৪৬ পিএম
গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২০ জুন) সকালে কক্সবাজার পৌরসভার সামনে জেলা, সদর ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।  কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপপী শর্মার পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যক্ষ অজিত দাশ, অর্থ সম্পাদক স্বপন গুহ, কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর রাজ বিহারী দাশ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক দীপক শর্মা দীপু, সাধারণ সম্পাদক দোলন ধর, তপন কুমার দত্ত, কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, জেলা ছাত্র যুব ঐক্যর সদস্য সচিব সুমন দাশ, কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক অন্তর দে বিশাল, পৌর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রুবেল শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শর্মা জন।  একই কর্মসূচি কক্সবাজার জেলার সকল উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের ব্যানারে পৃথকভাবে পালিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে