রফিক কবীর হানিফ পরিষদ নির্বাচিত

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৩:২২ পিএম
কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কিশোরগঞ্জ জেলা শাখা কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৯ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার কিশোরগঞ্জ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ২১৮জন ভোটারের মধ্যে ২১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণের পর শুক্রবার রাত ১১টা ভোট গণনা শেষে ১২টা ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নকিব উদ্দিন।

কার্যনির্বাহী কমিটির মোট ২৪টি পদের মধ্যে রফিক-কবির- হানিফ পরিষদের প্রার্থীরা মোট ২৩টি পদে এবং দিলরুবা আনাম আহমেদুল কবির - জিহাদ জুয়েল পরিষদের প্রার্থীরা মোট ১টি পদে বিজয়ী হন। ঘোষিত ফলাফলে রফিক-কবির- হানিফ পরিষদের প্রার্থী মো. রফিকুল ইসলাম সভাপতি এবং একই প্যানেলের মো. ফজলুল কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া প্যানেলের দিলরুবা আনাম জিহাদ জুয়েল সিনিয়র সহ-সভাপতি, মো.মশিউর রহমান রাসেল , রফিক কবীর হানিফ পরিষদের সহ-সভাপতি, আব্দুল আওয়াল, আবিল বাশার, মাছুম বিল্লাহ, সাংবাদিক সাঈদুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক, ওবায়দুর রহমান হিমু, কোষাধ্যক্ষ মো. আবু হানিফ যুগ্ম-সাধারণ সম্পাদক, ইকবাল হোসেন, শামসুল ইসলাম, আমানুল্লাহ, খায়রুল ইসলাম, সদস্য, আরিফুল ইসলাম, মোস্তাক আহমেদ, জহিরুল ইসলাম, আক্কাস, মাহমুদুল হাসান, আজিজুল হক, উসমান মিয়া, জামাল উদ্দিন, দেব্রত দাস,সুমন মিয়া, নজরুল সদস্য নির্বাচিত হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে