বাজিতপুর-পিরিজপুর পাইকারী বাজার মন্দা, ক্রেতা আছে বিক্রেতা কম

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৩:৩১ পিএম
বাজিতপুর-পিরিজপুর পাইকারী বাজার মন্দা, ক্রেতা আছে বিক্রেতা কম

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর পাইকারী বাজারটি জেলার অন্যতম সবজি, আলু, পেয়াজ, রসুন, সহ অন্যান্য বাজার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার সবজি বিক্রয় হয়ে থাকে। জনশ্রুতি আছে, এ বাজারটি বৃটিশ আমল থেকে বাজারটি পাইকারী বাজার হিসাবে পরিচিত লাভ করেছেন। এখান থেকে প্রতিদিন ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন ধরনের সবজি বিক্রি হয়ে থাকে। ঐতিহ্যবাহী পিরিজপুর বাজারে বিভিন্ন জেলা থেকে শত শত ট্রাক দিয়ে আম জাম কাঁঠাল, আলু, পেয়াজ, রসুন, সহ এ বাজারে বেচাকেনা হয়ে থাকে। ঢাকার পরেই মফস্বল শহরের মধ্যে পরিগণিত হয়েছে। এখান থেকে ভৈরব, বিবাড়িয়া, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ সহ জেলা ও বিভিন্ন বিভাগীয় বাজারের পাইকাররা এসব জিনিস পত্র ক্রয় করে নিয়ে যান। গত কাল শনিবার সকালে সরেজমিন গেলে কয়েকজন আড়তদার এ প্রতিনিধিকে জানান, আজ এ বাজারে বিভিন্ন ধরনের শাক সবজি জমে উঠেছে। কিন্তু পাইকার কম থাকার কারণে বেচাকিনী কম হচ্ছে। ফলে তাদের প্রত্যেককে সবজি নিয়ে লোকসান গুণতে হচ্ছে। গত এক সপ্তাহ আগে সবজির বাজার খুব ভালো ছিল বর্তমানে তা নেই। পিরিজপুর বাজারের ইজারাদার আঙ্গুর মিয়া এ প্রতিনিধি কে জানান, গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে পাইকার খুব কম এসেছে। তাই তাদেরও এ সপ্তাহে প্রায় কয়েক লক্ষ টাকা লোকসান গুণতে হচ্ছে বলে উল্লেখ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে