কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলক্রসিং থেকে হালিমপুর রাস্তা, বলিয়ার্দী ইউনিয়ন পরিষদ থেকে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত, একই ইউনিয়নে বলিয়ার্দী হতে দক্ষিণ বলিয়ার্দী পর্যন্ত, পৌর শহরের ডাক বাংলা মোড় থেকে নদী ঘাট পর্যন্ত, সরারচর শিবনাথ উচ্চ বিদ্যাল হতে ভাগলপুর মোড় পর্যন্ত ও বাজিতপুর বাজারের ব্রীজের পর থেকে জহুরুল ইসলাম মেডিকেল পর্যন্ত রাস্তা গুলো খানা খন্দে হয়ে গেছে। এসব রাস্তাগুলো দিয়ে প্রতিদিন অটো রিক্সা, সিএনজি, বাস, ট্রাক, লরি চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত প্রাণ হানির ঘটনা ঘটেই যাচ্ছে। গত কয়েক বছরে এসব রাস্তার মধ্যে প্রায় অনেক লোক প্রাণ হানি ঘটেছে ও প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে বলে এলাকাবাসীর অভিযোগ। উপজেলা প্রশাসন, সড়ক বিভাগ, এল জি আর ডি বিভাগ কোনো প্রদক্ষেপ নিচ্ছে না বলে এলাকায় অভিযোগ উঠেছে। এলাকাবাসীর আর্থি এসব রাস্তা নির্মান কাজ আদৌও হবে কি?