বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল এর ৫৪৫তম কাব বেসিক কোর্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস চিতলমারী উপজেলার সহযোগিতায় এবং বাগেরহাট জেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় চিতলমারী সরকারি এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই কোর্স অনুষ্ঠিত হয়। ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত এই কোর্সের সমাপনি দিন শুক্রবার বিকাল ৫টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, উপজেলা মহিলাদল সভানেত্রী রুনা গাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হাসান অপু, চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সীসহ বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-ও সুধীবৃন্দ।