টুটুল রায়ের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ধর্ষণ মামলা রুজু

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৪:০১ পিএম
টুটুল রায়ের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ধর্ষণ মামলা রুজু

স্কুল ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে রেখে ধর্ষণের ঘটনায় আসামী টুটল রায়ের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা রুজু হয়েছে। ২০ জুন (শনিবার) মেয়ের পিতা জয়নুল আবেদিন (৪৫) বাদি হয়ে এই মামলা দায়ের করেন। বাদির ঠিকানা - সাং-তালগাঁও (মোবাশ্বের মাস্টার বাড়ী), ডাকঘর-দুরদুরী, ০১ নং চরতী ইউনিয়ন, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম। বিবাদী টুটুল রায় (২১), জয়ন্ত রায়ের পুত্র। (তার স্থায়ী ঠিকানা সাং-কোদালা চা বাগান, ০১নং ওয়ার্ড, ১২নং কোদালা ইউনিয়ন, থানা-দক্ষিণ রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে সাং-পুকুরিয়া, চা বাগান, পুকুরিয়া ইউনিয়ন, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম)।

এজাহার সূত্র জানা যায়, গত ০৯/০৬/২০২৬ইং, সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় সাতকানিয়া থানাধীন ০১নং চরতী ইউপির তাঁলগাঁও সাকিনস্থ আজিজিয়া আশ্রাফুল উলূ-মাদ্রাসার সামনের পাকা রাস্তার উপর থেকে ১৪ বছর বয়সী ভিকটিমকে আসামী টুটুল রায় অপহরন করে নিয়ে যায়। এই সংক্রান্তে বাদী সাতকানিয়া থানার নিখোঁজ ডায়রী নং-৪১২, তারিখ-০৯/০৬/২০২৬খ্রিঃ দায়ের করেন। সাতকানিয়া থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ২০/০৬/২০২৬ইং তারিখ বাদীর মেয়ে ভিকটিমকে উদ্ধার এবং আসামী টুটুল রায়কে মীরসরাই থানা এলাকা হতে আটক করে থানা হেফাজতে আনে।

বাদী তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, গত ০৯/০৬/২০২৬ইং, সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় ভিকটিম স্কুলে যাওয়ার জন্য বাড়ি হতে বের হয়ে সাতকানিয়া থানাধীন ০১নং চরতী ইউপির তাঁলগাঁও সাকিনস্থ আজিজিয়া আশ্রাফুল উলূম-মাদ্রাসার সামনের পাকা রাস্তার উপর পৌঁছালে বিবাদী তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক অজ্ঞাতনামা সি.এন.জি গাড়ীতে তুলে অপহরণ করে মীরসরাইর অজ্ঞাতস্থানে নিয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। বাদির এজাহারের প্রেক্ষিতে সাতকানিয়া থানার মামলা নং-১০, তারিখ-২০/০৬/২০২৬ইং, ধারা-৭/৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০, (সংশোধিত-২০২৫) রুজু করা হয়েছে। মামলাটি এসআই (নিরস্ত্র) এসএম মাহবুবুল ইসলাম তদন্ত করবেন।'

আপনার জেলার সংবাদ পড়তে