আমতলীতে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৫:১৭ পিএম
আমতলীতে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ

বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও এন,এস,এস উদ্যোগে  আমতলীতে ,চার হাজার শিশুর মাঝে আট হাজার  ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে । শনিবার বেলা ১১ টায়  আমতলী সোনালী কমিউনিটি সেন্টারে  চারা বিতরণ র্কাযক্রমের উদ্ভোধন করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপসহকারী কৃষি অফিসার মো: হুমায়ুন কবীর । ওয়ার্ল্ড ভিশন  আমতলী এপি এর  এরিয়া ম্যানেজার বিভুদান বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে, এন,এস,এস,এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না,  আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশনের  প্রজেক্ট ম্যানেজার মৃদুল সরকার (প্রমুখ)।

আপনার জেলার সংবাদ পড়তে