চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিপুল পরিমান ভারতীয় নেশা জাতীয় দ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।) শনিবার ভোররাত ৪ টার দিকে রোকনপুর সীমানে—র চিকনির হাট নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় নেশাদ্রব্যগুলো জব্দ করা হয়। নেশাদ্রব্যের মধ্য ভারতীয় ৩০ হাজার ৭০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪১ বোতল স্কাফ সিরাপ ও ১ বোতল মদ রয়েছে। ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম নেশা জাতীয় দ্রব্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ভোর রাত ৪ টার দিকে রোকনপুর বিওপির সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছিলেন। টহল দেওয়ার সময় ওই বিওপির কমান্ডার ওয়ালিদ হোসেনের নেতৃত্বে চিকনির হাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ হাজার ৭০০ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪১ বোতল স্কাফ সিরাপ ও ১ বোতল মদ জব্দ করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেন নি বিজিবি। অধিনায়ক আরোও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমানে— গরু,মাদক পাচার,অবৈধ সীমান— পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে। এদিকে আটককৃত ভারতীয় ফেন্সিডিল গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন ।