কক্সবাজার স্টুডেন্টস্ ফোরাম, রাজশাহীর কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আরমানুল ইসলাম। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (রাবি) ২০২০-২১ ফ্যাশনের মাস্টার্সের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইবায়দুল আহাদ বকুল। তিনি এগ্রোনোমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের (রাবি), ২০২১-২২ সেশনের চতুর্থ বর্ষের ছাত্র। কমিটি ঘোষণা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদুল কলা ভবনের ২০৪ নাম্বার রুমে। এ ফোরামের সদ্য সাবেক সভাপতি শাহাদত হোসেনের জানান, "আমরা আমাদের বড় ভাইদের গড়ে দেয়া সংগঠনকে রাজশাহীর বুকে প্রতিষ্ঠিত করে আরো মজবুত ভিত্তি প্রদানের চেষ্টা করেছি। এজন্য যাবতীয় কাজে আমাদের এলামনাই, উপদেষ্টা ও বর্তমান সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন।" একই সংগঠনের উপদেষ্টা ড. জসীম উদ্দীনের ( সহযোগী অধ্যাপক, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগ, রাবি) বলেন, "সুদুর কক্সবাজার থেকে রাজশাহীতে এসে একজন শিক্ষার্থী হিসেবে আমাদের মূল উদ্দেশ্য থাকা উচিত ভালোভাবে পড়াশোনা করা এবং ভালো রেজাল্ট করা। এছাড়া পড়াশোনার পাশাপাশি নিজের কাজকর্ম দ্বারা যেন অন্যরা উপকৃত হয়। রাজশাহীতে কক্সবাজার স্টুডেন্টস্ ফোরামের অগ্রগতিতে যাবতীয় সহযোগিতার আশ্বাস ও দিকনির্দেশনা দেন তিনি।"