প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদরের ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে ইউনিয়নের ঘোষেরহাটে পুনঃখননকৃত বিশ্বখাল পাড়ে বৃক্ষরোপণের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ডাকাতিয়া নদী হতে ঘোষেরহাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত বৃক্ষরোপণ প্রকল্পের উদ্বোধনকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে এমন একটি খাল খনন করে দিয়েছে এ খালটা আমরা পরিষ্কার রাখবো এবং মাছের পোনা অবমুক্ত করবো। সুতরাং এ খালটির মাধ্যমে কৃষক ছাড়াও খালের পাশের বসবাসকারীরা গোসলসহ পানি ব্যবহার করতে পারবেন। তা আমরা তদারকিতে রাখবো ইনশাআল্লাহ। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য অটুট রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণই হতে পারে সবচেয়ে কার্যকর ও টেকসই উপায়। তাই আমরা প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর ও হাইমচরেও গাছের চারা রোপণ করা হবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আফতাবুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী জেলা বিএনপির সদস্য বাকের খন্দকার, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য রফিকুল ইসলাম খোকন মল্লিক, সাবেক সহ সভাপতি আবু তাহের খোকন, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু। শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের তত্ত্বাবধানে এসময় আরো উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন, আশিকাটি ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক প্রমুখ। এছাড়াও শাহমাহমুদপুর ও আশিকাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে খাল পুনঃ খনন এবং বৃক্ষরোপন কর্মসূচি শুভ উদ্বোধন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি।