চাঁদপুর শহরের মুন্সেফ পাড়ায় শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দির (ইসকন)-এর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬ খ্রি.) দুপুরে চাঁদপুর ইসকন মন্দিরে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক এ অনুষ্ঠানে চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ ইস্কন সম্মানিত অতিথিবৃন্দ সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী,ইসকন চাঁদপুর জেলা সভাপতি শ্রীমান জগদানন্দ পণ্ডিত দাস ব্রহ্মচারীসহ ইসকন জ্যেষ্ঠ ভক্তবৃন্দ ও রাষ্ট্রীয় অতিথিবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ইসকন কর্মকর্তাবৃন্দ।পাশে উপস্থিত ইসকন ভক্তবৃন্দের একাংশ।