ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর স্মরণে রাজশাহীর বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমান্ডের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি।
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আরিফুল ইসলাম বিলাত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মামুন হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মাস্টার, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, বীর মুক্তিযোদ্ধা ইমাজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা বেছার আলী, বীর মুক্তিযোদ্ধা আরজেদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইনছার আলী, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী প্রমুখ। শেষে মহান মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর জীবন ও দেশ প্রেমের কথা স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। #