সাবেক কাউন্সিলরসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৬:৫২ পিএম
সাবেক কাউন্সিলরসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক পৌর কাউন্সিলর ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার (২২ জুন) ভোর রাতে সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে শেখ হাবিবুর রহমানকে এবং সকাল ১১টার দিকে নওয়াপাড়া পৌরসভার বুইকারা গ্রাম থেকে মিজানুর রহমান মোল্যাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, মিজানুর রহমান মোল্যা(৪৫) নওয়াপাড়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বুইকারা গ্রামের মৃত আবু বক্কার মোল্যার ছেলে। শেখ হাবিবুর রহমান(৬২) সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাতলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও ঘোড়াদাড়ী গ্রামের আব্দুল কাদের বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাস(৩৫)। 

বিষয়টি নিশ্চিত করে সোমবার দুপুরে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘২০২৬ সালের জুন মাসের ৮ তারিখ দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোর রাত ও সকালে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।’ পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে