স্বামী হাসান সরদার (২৪) ও তার দ্বিতীয় স্ত্রী মোসাম্মৎ মীমকে (১৯) এলোপাথারিভাবে কোপানো হয়েছে। ঘুমের মধ্যে থাকা অবস্থায় হাসানের প্রথম স্ত্রী খাদিজা বেগম (২৩) এভাবে সশস্ত্র হামলা চালায়। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর গ্রামে রবিবার দিবাগত মধ্য রাতে এ হামলার ঘটনা ঘটে। মহিপুর থানা পুলিশ অভিযুক্ত খাদিজা বেগমকে গ্রেফতার করেছে। মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার এ খবর নিশ্চিত করেন। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
জানা গেছে, দ্বিতীয় স্ত্রী মীমকে নিয়ে ঘরের মধ্যে স্বামী হাসান সরদার ঘুমিয়ে ছিলেন। এ খবর পেয়ে প্রথম স্ত্রী খাদিজা বেগম রাতের আধারে বসত ঘরের সিঁদ কেটে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় দুইজনকে দাও দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করেন। স্থানীয়রা আহত স্বামী হাসান ও তার দ্বিতীয় স্ত্রীকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী প্রেরণ করা হয়। পুলিশ রাতেই অভিযুক্ত খাদিজাকে গ্রেফতার করেন।