দৌলতপুরে বিএনপির উদ্যোগে সন্ত্রাসবিরোধী র‌্যালি ও সমাবেশ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৮:১৩ পিএম
দৌলতপুরে বিএনপির উদ্যোগে সন্ত্রাসবিরোধী র‌্যালি ও সমাবেশ

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা বিএনপির উদ্যোগে  সন্ত্রাস বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা  মোঃশামীম রেজা মোল্লার নেতৃত্বে দৌলতপুরে তারাগুনিয়া থেকে শুরু করে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ বিএনপি'র কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি নিতা মোঃশামীম রেজা মোল্লা, উপজেলা বিএনপি সেক্রেটারি, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ

শের আলী সবুজ, অধ্যাপক আতাউর রহমান, মোঃরাশেদুল হক শামীম, মনি লস্কর,  উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, মাসুদুজ্জামান রুবেল, ছাত্রদল নেতা মিঠুশেখ।এছাড়ও আয়োজিত সমাবেশ বিএনপি অঙ্গ সসংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। শামীম রেজা মোল্লা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন তার বক্তব্যে বলেন দৌলতপুরের মাটিতে কোন সরকার বিরোধী  সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না।

আপনার জেলার সংবাদ পড়তে