বরিশালে ছাত্রদল নেতার ওপর হামলা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ১২:০২ পিএম
বরিশালে ছাত্রদল নেতার ওপর হামলা

সরকারি বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী ও জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ জুন) সন্ধ্যায় নগরীর জিয়া সড়কে।

বিষয়টি বিএম কলেজের ক্যাম্পাসে ছড়িয়ে পরলে রাতে কলেজ ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বরিশাল মহানগর ছাত্রদলের আহবায়ক এনামুল হাসান তাসনিম বলেন, ‘৫ আগস্টের পর রাতুল নিজেকে ছাত্রদলের বলে পরিচয় দিয়ে আসছিল। সোমবার রাতুলের নেতৃত্বে মাজহারুল ইসলাম সোহান ও তাদের সহযোগিরা জেলা ছাত্রদলের সদস্য সচিবের ওপর হামলা করে।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করি। পরবর্তীতে রাতুল তার লোকজন নিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করে। আমরা পুনরায় সড়ক থেকে তাদের সরিয়ে দিয়েছি। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিনি নিয়ন্ত্রণে এনেছে। নিজেদের মধ্যে বিরোধের জেরধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরেছিলো। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে