দৌলতপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৭ লক্ষ টাকার চেক বিতরণ।

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ১২:৩০ পিএম
দৌলতপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৭ লক্ষ টাকার  চেক বিতরণ।

দৌলতপুরে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জুন সোমবার দুপুরে  উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ চেক বিতরণ করা হয়। ৩৫০ মহিলা আসন-৫০ এর মাননীয় সংসদ সদস্য মোছাঃ নুসরাত তাবাসুম জ্যোতি-র অনুকূলে

‎বরাদ্দকৃত অর্থ এলাকার ১৩৮ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

‎দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুসরাত তাবাসুম জ্যোতির পিতা ও কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলীম (টম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃসাইফুল ইসলাম(শাহীন),

 সঞ্চালনা করেন জাতীয় ছাত্র-শক্তি দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ গাউসুল আজম রাব্বি।

‎চেক বিতরণকালে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দূরদর্শী নেতৃত্বে দেশের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে, সেই লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। চেক হাতে পেয়ে এলাকার অসহায় পরিবারগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায় এবং তারা সরকারের এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে