চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে বিএনপি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ১২:৩৫ পিএম
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে বিএনপি

কার্যক্রম 'নিষিদ্ধ সংগঠন' আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল হতে পারে।এমন পরিস্থিতিতে, পুলিশকে দেশের সব জায়গার ন্যায় চাঁদপুরেও দলটির 'সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন' করার কথা পুলিশ সদর দপ্তর থেকে ২৩.০৬.২০২৬ইং নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দেশ বিরোধী অপ:তৎপরতার বিরুদ্ধে মঙ্গলবার ২৩ জুন সকাল ৭:০০টা থেকে চাঁদপুর পৌরসভার  ১০ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহরের নতুন বাজার মোড়ে অবস্থান করতে দেখা যায়। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর দোসরদের দেশব্যাপী অস্থিরতা তৈরির প্রতিবাদে শাহমাহমুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল।

এদিকে,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে মঙ্গলবার রাজপথে থাকবে বিএনপি। এমনটাই জানিয়েছেন 

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম।তিনি বলেন,বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিটকে আওয়ামী গুপ্ত পরিকল্পনা রুখতে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার বিকাল ও সন্ধ্যায় নেতাকর্মীরা শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এবং ইউনিয়নে মিছিল - সভা করেছে।আজকে মঙ্গলবার যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপির পক্ষ থেকে রাজপথে সতর্ক অবস্থান থাকবে। 

চাঁদপুর জেলাস্থ সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়ন বিএনপিও এলাকাতে সন্ত্রাস বিরোধী মিছিল বের করে। 

অন্যদিকে,চাঁদপুর জেলার ছাত্রদলের পক্ষ থেকেও শহরে মিছিল করা হয়েছে।তারা স্লোগানে বলেন, 

নিষিদ্ধ কোন সংগঠনের কার্যক্রম এই বাংলায় চলবে না। সকল অপশক্তি প্রতিহত করার জন্য ছাত্রদল সদা প্রস্তুত।

নৈরাজ্য সৃষ্টিকারি  নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর পৌর ১২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

আপনার জেলার সংবাদ পড়তে