টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০২:১৮ পিএম
টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচার এর বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় টাঙ্গাইল শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দরা।

এতে বক্তব্য রাখেন  জেলা বিএনপির সভাপতি হাসানুজামিল শাহীন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, সদস্য সচিব মাহমুদুল হক সানু,  জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব জাহিদ হোসেন মালা প্রমুখ।

এছাড়া জেলা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে