অরসর ও কল্যাণ পেতে সঠিক হিসাব চাই

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
| আপডেট: ২৩ জুন, ২০২৬, ০৫:৪২ পিএম | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৫:৪২ পিএম
অরসর ও কল্যাণ পেতে সঠিক হিসাব চাই
এমপিও শিক্ষকদের অবসর কল্যাণের টাকা সঠিক হিসার করে প্রদানের ব্যবস্থা নিতে সরকারি পদক্ষেপ অতীব জরুরী। কারণ বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন থেকে ১০℅ টাকা কেটে রাখা হয়, যা অবসর সময়ে প্রদান করার বিধান রয়েছে। কিন্তু কিভাবে? বলা আছে যার চাকুরী ২৫ বছর পূর্ণ্য হবে সে পাবে চাকুরীর শেষ স্কেলের ৭৫ মাসের বেতন অবসর ফান্ড আর ২৫ মাসের কল্যাণ ফান্ড। এখানে একটি কথা ভাবার বিষয় আছে। যখন এ নিয়ম ছিল তখন বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন থেকে ৬℅ টাকা কর্তন করা হতো। ঐ সময়ে যারা অবসরে যেতেন তাদেক অবসর ৭৫ মাসের বেতন ও ২৫ মাসের কল্যাণ ফান্ডের টাকা দেয়া হত। বড়ই পরিতাপের বিষয় ২০১৫ সালে জাতীয় পে- স্কেল প্রদানের সময় ৫℅ বেতন বাড়লেও বেসরকারি শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে ১℅ বেতন পেয়েছিলো। কারণ অবসর ও কল্যাণ বাবদ ৪℅ সহ মোট ১০% টাকা এমপিও থেকে কর্তন করে বেতন প্রদান হচ্ছে। অথচ বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা ৬% এর কর্তনের সমমূল্য দেয়া হচ্ছে। এ বৈষম্য কেন? দেশে কি কোন ভালো হিসাব বিষযক ব্যক্তি নেই? শিক্ষক কর্মচারীদের অতিরিক্ত ৪℅ বেতন কাটা হলো অর্থাৎ শতকরা ৪ টাকা বেতন কম দেয়া হলো এবং অসরেও তা না দেয়ার পাঁয়তারা চলছে। ১০℅ টকা কাটার পর ৭৫+২৫+(৪%) কর্তনকৃত টাকার হিসাবসহ অবসর কল্যাণের টাকা বিধানমত শিক্ষক কর্মচারীরা পাওনাদার। এটা গেল ২৫ বছর চাকুরী করেছেন যারা তাদের ক্ষেত্রে। ২৫ বছরের অতিরিক্ত যারা চাকুরী করেছেন তাদের বেলায় ৭/৮ বছর ১০℅ করে টাকা কর্তন করা হয়েছে, সে টাকার হিসাব কষতে হবে এবং দিতেও হবে। মহামান্য হাইকোর্টে অতিরিক্ত ৪% এর শুনানীর পর আবার অতিরিক্ত ৭/৮ বছরের কর্তনকৃত টাকা ফেরত পাওয়ার জন্য রিট করতে হবে কিনা শিক্ষক সমিতি ও শিক্ষকবৃন্দ ভেবে দেখবেন। তাই আর সময় ক্ষেপন নয়, অচিরেই সমস্ত দিক বিবেচনা করে সরকার যদি অবসর ও কল্যাণের টাকা দিতে বৈষম্য চালান কোন শিক্ষক কর্মচারী ছার দিবে না। নিজের টাকা পাওনা টাকা ভিক্ষুকের মত নিতে বাধ্য নয়। সম্মানের সাথে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণের টাকা প্রদান করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আপনার জেলার সংবাদ পড়তে