কুলিয়ারচরে ব্যাংক কর্মকর্তা বিষ্ফোরক আইনে গ্রেফতার

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৬:০৫ পিএম
কুলিয়ারচরে ব্যাংক কর্মকর্তা বিষ্ফোরক আইনে গ্রেফতার

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নোয়াগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে নাদিম হোসেন (৩১) কে সোমবার দিবাগত রাতে কুলিয়ারচর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় বিষ্ফোরক আইনে মামলা নং- ১৫(৮)২৪ গ্রেফতার দেখিয়েছেন থানার পুলিশ। জানা যায়, মোঃ নাদিম হোসেন ভৈরব রূপালী ব্যাংকে কর্মরত ছিলেন। কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল হক জানান, তার বিরুদ্ধে মামলা ছিল সে মামলায় তাকে (নাদিম-কে) গ্রেফতার করে কিশোরগঞ্জ কোর্টে আজ মঙ্গলবার চালান দেওয়া হয়েছে। নাদিম কোনো এক রাজনৈতিক দলের সদস্য ছিল। 

আপনার জেলার সংবাদ পড়তে