বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ২৩ জুন, ২০২৬, ০৬:০৭ পিএম | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৬:০৬ পিএম
বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ

কিশোরগঞ্জের বাজিতপুর পৌর এলাকার ভাগলপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার  (২১ জুন) সকাল ১০টায় ছৈয়ন উদ্দিন আহমদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ শাহজাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, সাবেক সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বাদল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলামসহ উপজেলা শ্রমিক দলের সভাপতি  শেখ আলী হাসান সবুজ ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুম মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ শেখ শাহজাহান। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ লোকনৃত্য, নাটক ও গান পরিবেশন করে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন এবং বিদ্যালয়ের জন্য দুটি হল নির্মাণ করার ঘোষণা দেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে