হাটহাজারীতে চারা ও প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৬:১০ পিএম
হাটহাজারীতে চারা ও প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতি মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলছেন, বর্তমান সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান এম পি শুধু প্রতিশ্রুতি নয় প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেশের মানুষকে দেখিয়ে দিচ্ছে। সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। প্রধান মন্ত্রী দেশ ও জনগণের কল্যানে কাজ করার বিষয়টি সারা বিশ্ব দেখছে। তাই প্রধান মন্ত্রী মালয়েশিয়া ভ্রমনে গেলে সেই দেশের সরকার তাঁকে বিরল সন্মানে ভূষিত করেছেন।   সারা দেশে প্রত্যেক উপজেলায় ২৮ হাজার চারা প্রদান করলে  ও হাটহাজারী উপজেলায় ৩ লাখ ২৫ হাজার চারা বিতরণ করা হবে।  মঙ্গলবার  হাটহাজারীতে সরকার ঘোষিত ৫ বছরে সারা দেশে ২৫ কোটি চারা রোপনের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে চারা বিতরণ,চারা রোপণ,  হালদা নদীর নিবন্ধিত জেলেদের মধ্যে সেলাই মেসিন বিতরন, কৃষি বিভাগের আমন প্রনোদনা বিতরন, ও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে বেলা দেড়টা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানে হালদা নদীর নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ৫০ জন জেলেকে উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ  এই সেলাই মেসিন বিতরণ করা হয়। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে ১৯শ জন কৃষকের মধ্যে আমন প্রনোদনার অংশ  হিসাবে  ৫ কেজি উন্নত জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এম ও পি সার বিতরন, ফলদ বনজ, ঔষধী গাছ ও গ্রীস্মকালীন শব্জী বীজ বিতরণ করা হয়। সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে দুই জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিকে হুইপ চেয়ার প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ ১ লক্ষ ও বন বিভাগের পক্ষ থেকে ১ লক্ষ ৬২ হাজার চার বিতরণ করার কর্মসূচি গ্রহন করা হয়েছে। গতকাল  উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান সেবামূলক সংগঠনের মধ্যে চারা বিতরণ করা হয়েছে। এই  সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবদ মোঃ মেজবাহ উদ্দিন,সিনিয়র  মৎস্য মোঃ শওকত আলী, সমাজ সেবা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি  প্রথমে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে