বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠনের এক সভা বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধানশিক্ষকা অর্চনা রানী বনিক। সভায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কমিটি গঠনের জন্য নির্ধারিত ফরম বিতরণ করা হয়।
পাশাপাশি বিদ্যালয় পরিচালনায় ম্যানেজিং কমিটির ভূমিকা, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাটাজোর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আজাদ মৃধা, সদস্য সচিব এমদাদুল হক পান্না, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ সরদার, সাংবাদিক পার্থ হালদার, বিএনপি নেতা সরদার আবু সাঈদ, নুরুল ইসলাম হাওলাদার, তালুকদার মো. মুহসিন জাকির, আনোয়ার হোসেন, মাসুম সরদার প্রমুখ।
সভায় উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে একটি কার্যকর ও জবাবদিহিমূলক কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নতুন ম্যানেজিং কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।