চাঁদপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রাজপথে বিএনপি'র অবস্থান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৭:৩০ পিএম
চাঁদপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রাজপথে বিএনপি'র অবস্থান

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের কর্মসূচি ও ‘তৎপরতা’ ঠেকাতে চাঁদপুরের রাজপথে সতর্ক অবস্থান ও প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই  এবং আগের দিন সোমবার বিকাল ও সন্ধ্যায়  শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছে দলটি।

পুলিশ সদর দপ্তর থেকে দেশব্যাপী আওয়ামী লীগের সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়নের নির্দেশনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে চাঁদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের নতুন বাজার মোড়ে অবস্থান নেন।

এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যেকোনো ধরনের ‘অস্থিরতা’ তৈরির প্রতিবাদে সদর উপজেলার শাহমাহমুদপুর ও মৈশাদী ইউনিয়নে বিক্ষোভ মিছিল হয়েছে। পৌর ৭ নং ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরাও শহরে সন্ত্রাসবিরোধী মিছিল বের করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্যা সেলিম বলেন, “আওয়ামী লীগের যেকোনো গুপ্ত পরিকল্পনা ও অপতৎপরতা রুখতে প্রতিটি ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার বিকেল থেকেই পাড়া-মহল্লায় মিছিল ও সভা হয়েছে। আজ রাজপথে আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন এবং প্রতিবাদ মিছিলও করেছেন।”

শহরের বিভিন্ন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদেরও মিছিল করতে দেখা গেছে। তারা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দিয়ে স্লোগান দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।

এদিকে,নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দেশ বিরোধী অপ:তৎপরতার বিরুদ্ধে সকাল ৭:০০টা থেকে চাঁদপুর পৌরসভার  ১০ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহরের নতুন বাজার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে। 

অপরদিকে,নিষিদ্ধ সংগঠনের নাশকতা ও অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার তৎপরতা দেখিয়েছে চাঁদপুর জেলা যুবদল।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 

এদিন বিকাল পাঁচটায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শহরমুখী বিশাল প্রতিবাদ মিছিল বের করে জেলা যুবদল।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেখা যেত  বিরোধী দলের কর্মসূচি ঠেকাতে সরকার দলের নেতাকর্মীদের শহরের মোড়ে মোড়ে সতর্ক অবস্থান এবং মিছিল। জুলাই '২৪ গণঅভ্যুত্থান পরবর্তী এখন সরকারে বিএনপি।তাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোন কর্মসূচি প্রতিহত করতে একই ধরনের কর্মসূচি নিয়ে  সরকার দলীয় নেতাকর্মীদের বিএনপিকে মাঠে দেখা গেল মিছিল ও অবস্থান কর্মসূচি নিয়ে।

আপনার জেলার সংবাদ পড়তে