কিশোরগঞ্জে পলাশী দিবস উপলক্ষে পলাশী ট্রাজেডি ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৭:৫৬ পিএম
কিশোরগঞ্জে পলাশী দিবস উপলক্ষে পলাশী ট্রাজেডি ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা

কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির আয়োজনে ২৩ জুন মংগলবার বিকেলে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পলাশী ট্রাজেডি ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনাসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইদ্রিস আলী। এতে

প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী।

সংগঠনের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেলোয়ার হোসেনের পরিচালনায় আলোচনায় অংশ নেন হয়বত নগর এ ইউ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাও আজিজুল হক, সদর উপজেলা জামায়াতের আমির কারী মাও নজরুল ইসলাম, সমাজসেবক মাও ওমর ফারুক, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক ও লেখক শামসুল আলম সেলিম প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি সাইয়েদ নাসিম,কবি আবুল কালাম, শিল্পী আনোয়ার শাহ আতহারী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সকল প্রকার মির্জাফরের হাত দেশকে বাচাতে হবে। আমরা দুইবার স্বাধীন হয়েছি। একবার ১৯৪৭ সালে আরেকবার ১৯৭১ সালে। আমরা স্বাধীন হলেও মির্জাফররা এখনও আছে।

আপনার জেলার সংবাদ পড়তে