বনানীর বাসা থেকে গ্রেফতার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ২৪ জুন, ২০২৬, ১১:২৪ এএম | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ১১:২৪ এএম
বনানীর বাসা থেকে গ্রেফতার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান

আদালত অবমাননাসহ একটি সিআর মামলায় রাতভর অভিযান চানিয়ে বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয়েছে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে। মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ।

আজ বুধবার সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মাহবুবুর রহমান বলেন, একটি মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একটি সিআর মানলায় গ্রেফতারি পরোয়ানা আছে। এই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। তবে পরোয়ানায় অভিযোগ সম্পর্কে কিছু লেখা থাকে না। গ্রেপ্তারের পর বুধবার সকালে সাজেদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে আদালত অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

বর্তমানে তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে রাখা হয়েছে। শ্রম আদালতের রায় অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

আপনার জেলার সংবাদ পড়তে