আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশিদের সভাপতিত্বে ও ডাঃ আল আমিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাঃ নাহিদা খাতুন, ডাঃ জিসেলী ঘোষ মুনমুন, ডাঃ ফারজানা আক্তার, ডাঃ মোস্তফা আল হোসাইন, ডাঃ হাসিবুল হাসান, ওসি অপারেশন মোঃ ইকবাল হোসেন, সিনিয়র স্টাফ নার্স কনক রোজারিও, প্রভা রানী দাস, সাবিনা ইয়াসমিন, চম্পা রানীসহ গণমাধ্যমকর্মীবৃন্দ।
সভায় ডাঃ রেজওয়ানা রশিদ বলেন, আগামী ২৮ জুন সারা দেশের মতো কালীগঞ্জেও সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ১৯২টি অস্থায়ী টিকা কেন্দ্রে ৩৫ হাজার ৯শত ২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। পরবর্তীতে প্রতিটি ওয়ার্ডে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে ৪ দিনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।