ঈদগাঁও মাইজপাড়া স: প্রাঃ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) :
| আপডেট: ২৪ জুন, ২০২৬, ০৫:৫১ পিএম | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৫:৫১ পিএম
ঈদগাঁও মাইজপাড়া স: প্রাঃ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

কক্সবাজারের ঐতিহ্যবাহী ঈদগাঁও জালালাবাদের মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা ২৪ জুন বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি আবু নছর মোহাম্মদ হাচছান। এতে ব্যবস্থাপনা কমিটির  নতুন সভাপতি ও সহ-সভাপতি মনোনীত করা হয় যথাক্রমে মোহাম্মদ কামাল হোসেন ও মুহাম্মদ আব্দুল আজিজ কে। নতুন সভাপতি জালালাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের এমইউপি এবং ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক। অন্যদিকে সহ-সভাপতি উক্ত বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক। সদস্য সচিব হচ্ছেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ নুর।  এতে বক্তব্য রাখেন নব মনোনীত সভাপতি, সহ-সভাপতি, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মোঃ রেজাউল করিম, আব্দুল্লাহ, নুরুল আমিন ও লুৎফুন নাহার লুৎফা।

সভায় বিদ্যালয়ের লেখাপড়ার মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, মানসম্মত শিক্ষাদান এবং ছাত্র- ছাত্রী বৃদ্ধি করার জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া এ প্রতিষ্ঠানে নূরানী শাখা চালু করার দিক- নির্দেশনা দেন এডহক কমিটির সভাপতি। এলাকাবাসীর সহায়তায় নূরানী শাখার কার্যক্রম চালু করতে বিশেষ নির্দেশনা দেন। শিক্ষা কর্মকর্তা কর্মরত শিক্ষকদের নতুন আইডিয়া প্রদর্শনের মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ নুরের সঞ্চালনায় প্রথম সভায় কমিটির অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াছির আরাফাত মঞ্জু, আবছার কামাল, মোহাম্মদ ছলিম উল্লাহ, রুবি আক্তার ও মোঃ শাহজান। নব মনোনীত সভাপতি কামাল হোসেন বলেন, বিদ্যালয়ের অসম্পূর্ণ উন্নয়ন কাজ সম্পূর্ণ করতে স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মঞ্জুরি প্রদানের প্রচেষ্টা চালাবেন। সহ-সভাপতি  আব্দুল আজিজ বলেন, ঐতিহ্যবাহী এর বিদ্যালয়ের  হারানো গৌরব পুনরুদ্ধার করতে হলে এলাকার শিক্ষানুরাগী, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সচেতন ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে