আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) আয়োজনে ‘ফল উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাব অডিটোরিয়ামে এই উৎসবের আয়োজন করা হয়। নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খানের সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি আজাদ ভূঁইয়া ও দপ্তর সম্পাদক নাসিম শুভ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো.আরিফ হোসেন, নোয়াখালী জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মনির হোসেন, নোবিপ্রবির ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ড. আব্দুল কাইয়ুম মাসুদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ইউসুফ আলী, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্লাহ, জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বর্তমানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক সহাবস্থান এবং গণতান্ত্রিক সৌন্দর্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশে একটি গণতান্ত্রিক সত্তা প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে আবার নতুন করে নির্বাচন হবে এবং সেখানে জনগণই বিচার করবে তারা কাদেরকে সরকারে দেখতে চায়। এটিই হলো গণতন্ত্রের আসল সৌন্দর্য। দীর্ঘদিন পর আমরা এই মুক্ত বাতাসের সুবাস পাচ্ছি। প্রেসক্লাবে রাজনৈতিক দলগুলোর এই সম্মিলিত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে উপাচার্য বলেন, “আজ এখানে সব দল মিলে একত্রে বসে আপনারা এই আনন্দ উপভোগ করছেন, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কিছু হতে পারে না। এখানে উপস্থিত সাংবাদিক ভাইদের ভেতরে হয়তো ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু সবাই মিলে একসাথে বসা এবং কাজ করার এই যে অনন্য সুযোগ, তা আমরা বর্তমান পরিবর্তিত পরিস্থিতির কারণেই পেয়েছি।
তিনি আরও যোগ করেন, “আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, কিন্তু পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অটুট রাখতে হবে। এই সম্মিলিত প্রয়াস এবং একসাথে কাজ করার মানসিকতা যদি জাগ্রত হয়, তবে আমরা নোয়াখালী জেলাকে উন্নয়নের এক অন্যতম উচ্চতায় নিয়ে যেতে পারবো।” নোয়াখালীর সামগ্রিক উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠানের অগ্রগতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা বাঙালির ঐতিহ্যবাহী ফল উৎসবের এই চমৎকার আয়োজনের জন্য নোয়াখালী সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানান। একই সাথে তাঁরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরণের সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া ফল উৎসবে উপস্থিত ছিলেন, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দিনকাল নোয়াখালী প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি ও আমার দেশ নোয়াখালী প্রতিনিধি আজাদ ভূইয়া, সহ-সভাপতি ও এটিএন বাংলা নোয়াখালী প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভূইয়া, সহ-সভাপতি ও সাপ্তাহিক চলতিধারা সম্পাদক এমবি আলম, সহ-সভাপতি ও ইনকিলাব নোয়াখালী সংবাদদাতা এহসানুল আলম খসরু, সহ-সভাপতি এস এম রিজোয়ান, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও কালবেলা জেলা প্রতিনিধি মোঃ মোজাম্মেল হোসেন, যুগ্ম সম্পাদক মোজাম্মেল কামাল, যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন আজাদ, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি ও কোষাধ্যক্ষ কামরুল কানন, প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টর ও দপ্তর সম্পাদক নাসিম শুভ, স্টার নিউজের জেলা প্রতিনিধি এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গোলাম কিবরিয়া রাহাত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ঢাকা মেইল এবং টাইমস অপ বাংলাদেশ জেলা প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান, ক্রীড়া ও প্রচার সম্পাদক ও ভোরের আলো জেলা প্রতিনিধি ফজলুল কাদের রাজু। নির্বাহী সদস্য ও দৈনিক দিশারী সম্পাদক আকাশ মোঃ জসিম, নির্বাহী সদস্য এ কে এম আনোয়ার তোহা, মোঃ সালাহ উদ্দিন, সিরাজ উদ্দিন শাহিন, মুজাহিদুল ইসলাম সোহেল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, এম এস জামাল। এ ছাড়া উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডা: বোরহান উদ্দিন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল,এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মোহাম্মদ হানিফ ভূঁইয়া। জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কালেক কন্ঠের নিজস্ব সংবাদদাতা শামসুল হাসান মিরন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোতাসিম বিল্লাহ সবুজ, চ্যানেল নাইন নোয়াখালী প্রতিনিধি মোঃ আজিজ সহ আরো অনেকে। এসময় বিভিন্ন দেশীয় ও মৌসুমি ২০ ধরনের ফল দিয়ে বৈচিত্র্যময় চিত্র ফুটিয়ে তোলা হয়। এটি আগত অতিথিদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের বিভিন্ন রকমের রসালো ও সুস্বাদু ফল দিয়ে আপ্যায়ন করা হয়।