হাটহাজারীতে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৭:১৩ পিএম
হাটহাজারীতে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের হাটহাজারীতে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও দূর্নীতি দমন কমিশন চট্টগ্রামের  সমন্বিত জেলা কার্যালয় -২ এই বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করেন। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যারা আগামীতে দেশ পরিচালনা দায়িত্ব গ্রহন করবে তাদের মধ্যে দূর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই প্রতিযোগীকার আয়োজন করা হয়। দূর্নীতি দেশের উন্নয়ন প্রধান অন্তরায়। তাই দেশের বিভিন্ন সেক্টরকে দূর্নীতির করাল থাবা থেকে রক্ষা করতে দূর্নীতি মুক্ত সমাজ গঠনের বিকল্প নেই। এই উদ্যোশ্যকে  সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রতিযোগীতায় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয় যথাক্রমে কাটিরহাট উচ্চ বিদ্যালয়, মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, মীরেরখীল মীর নোয়াবুল হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,  আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়,  হাটহাজারী মডেল সরকারি পার্বত্য উচ্চ বিদ্যালয়, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গড়দুয়ারায় ড,শহীদুল্লাহ্ একাডেমি, ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রভৃতি বিদ্যালয়ের বির্তাকিকতের নিয়ে আয়োজিত প্রতিযোগীতায় প্রথম রাউন্ডে প্রতিযোগীতার বিষয় ছিল দূর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য। ২য় রাউন্ডের বিতর্কের বিষয় ছিল তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারই দূর্নীতি দমনের কার্যকর উপায়। ৩য় রাউন্ডের বিতর্কের বিষয় দেশ প্রেম ও মূল্যবোধই দূর্নীতির বিস্তাররোধ করতে পারে। ৪র্থ রাউন্েেডর বিতর্কের বিষয় ছিল দূর্নীতি দমনে প্রতিকার নয় প্রতিরোধই সর্বোত্তম পন্থা। ৫ম রাউন্ড তথা চুরান্ত রাউন্ডের বিতর্কের বিষয় দূর্নীতি বিরোদ্ধে  তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা। প্রতিযোগীতার চুরান্ত পর্ব বিষয়ের পক্ষে মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয় বিপক্ষে ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় অবস্থান গ্রহন করেন। বিতর্ক প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মোহাম্মদ ইউনূচ, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ মুসলিম উদ্দিন। চুরান্ত পর্বে বিজয় লাভ করেন ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয। এতে শ্রেষ্ঠ বিতর্কিত নির্বচিত হন ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালযের শিক্ষার্থী আবু তোরাব মোহাম্মদ নওশাদ।

পুরস্কার বিতরন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আবু জাহেদ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। বিশেষ অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশন চট্টগ্রামের সমন্মিত জেলা কার্যালয় - ২ এর উপ- সহকারী পরিচালক মোহাম্মদ আবুল হাসান। কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাবের সিনিয়র সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল। প্রতিযোগীতায় মডারেটরের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড, মোহাম্মদ মহিউদ্দিন। টাইম কিপার ছিলেন হাদী মোহাম্মদ জমির উদ্দিন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন মোস্তফা কামাল। সভায় প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিদ্যালযের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন রেদোয়ানউল বারি, সাদিকা সাদিক, সাদিয়া আফরিন, সাদিকা সুলতানা, কমরুন নাহার প্রমূখ। শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার দলের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে