মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট): | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ১১:১২ এএম
মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা

বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর এনগেজ প্রকল্প এ কর্মসূচির আয়োজন করে।  বুধবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।  সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কোডেক এরিয়া অফিসার অজিফা নিলা ও টেকনিক্যাল অফিসার কাজী সানি ফেরদৌস।  সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,  এনজিও কর্মকর্তা, সংবাদকর্মী ও সুশিল সমাজের  প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে