মতলবে ঝোপ থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৫:৪৭ পিএম
মতলবে ঝোপ থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন-২০২৬) সকালে উপজেলার ছেংগারচর পৌর সভার কলাকান্দা ও  পূর্ব হানিরপাড় গ্রামের মাঝমাঝি বিলে কলাবাগানের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা জানান,সকালে ঘাস কাটতে গিয়ে স্থানীয় এক নারী প্রথমে মরদেহটি দেখতে পান। পরে সে বিষয়টি জনপ্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কে জানান। এ বিষয়টি থানায় আবগত করা হলে ঘটনাস্থলে পুলিশ আসে। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করতে থাকে এলাকাবাসী। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ  কামরুল হাসানসহ কর্মকর্তারা। পরে তদন্তে যোগ দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনাস্থল পরিদর্শন শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে সব ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে আশপাশের এলাকার লোকজনের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে