কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাজিতপুরের একাংশ পিরিজপুর ইউনিয়ন হতে লক্ষ্ণীপুর এল.জি.ই.ডির ৩ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ চলছে। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা হবে বলে এল.জি.ডি কর্তৃপক্ষ জানিয়েছেন। জানা যায়, এ রাস্তাটি দীর্ঘ এক দশক ধরে বেহাল অবস্থায় পড়েছিল। ভৈরব-কুলিয়ারচরের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শরীফুল আলমের সহযোগিতায় এ উন্নয়ন কাজ দ্রুত হয়েছে বলে এলাকাবাসী সাংবাদিকদের জানিয়েছেন। জানা গেছে, এ রাস্তাটি দুই উপজেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত রয়েছে। এলাকাবাসী আরও জানান এ উন্নয়ন কাজ হওয়াতে তাদের চলাফেরা অনেক সুগম হবে বলে উল্লেখ করেন। কুলিয়ারচর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মামুন মিয়া এ প্রতিনিধিকে জানান, প্রতিমন্ত্রীর সার্বিক সহযোগিতায় এ উন্নয়ন কাজ হচ্ছে বলে উল্লেখ করেন।