কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঘোড়াউত্রা নদী ও শিয়ালদী খালে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না তৈরি ধোয়ারী রিং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর। গত বুধবার দুপুরে হাওর অঞ্চলে মৎস সম্পদ সুরক্ষা ও সংরক্ষন আইন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোড পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন বাজিতপুর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতিতে নদী থেকে ৫০টি নিষিদ্ধ কারেন্ট জাল ও ১৫ টি ধোয়ারী রিং জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। সিনিয়র মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল বলেন, মৎস সম্পদ রক্ষা ও দেশীয় মাছের প্রজনণ নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।