কয়রায় লোকালয়ে হতে টক্কর সাপ উদ্ধার, গহীন সুন্দরবনেই অবমুক্ত

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
| আপডেট: ২৫ জুন, ২০২৬, ০৭:১২ পিএম | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৭:১২ পিএম
কয়রায় লোকালয়ে হতে টক্কর সাপ উদ্ধার, গহীন সুন্দরবনেই অবমুক্ত

কয়রা সদরের একটি বাসাবাড়ির গাছ হতে টক্কর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ঐ টক্কর সাপটি অবশেষে সুন্দরবনেই অবমুক্ত করা হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে কয়রা সদরের নজরুল ইসলামের বাড়ির একটি গাছ হতে সাপটি উদ্ধার করা হয়। সাপটি ১৯ ইঞ্চি লম্বা ছিল। জানা গেছে, যে কোন স্থান হতে কয়রা সদর ইউনিয়নের ১নং ওর্য়াডের বাসিন্দা নজরুল ইসলামের বাড়িতে একটি টক্কর সাপ আসে। বিষয়টি এলাকাবাসী কাশিয়াবাদ স্টেশনের বন রক্ষীদের জানায়। তাৎক্ষণিক বন বিভাগ ও ভিটিআরটি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে। এ সময় উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার  মোঃ নাসির উদ্দীন, স্টাফ মশিউর রহমান, মোঃ রবিউল ইসলাম, ভিটিআরটি সদস্য মোঃ ইয়াছিন আলী, সিপিজি সদস্য বিল্লাল হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে উদ্ধারকৃত টক্কর সাপটি জনসাধারণের উপস্থিতিকে বুষ্টুমখালী খালের বাওনে অবমুক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে