আশাশুনি সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৮:১৯ পিএম
আশাশুনি সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

আশাশুনি সরকারি কলেজে এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

২০২৬ সালের এইচএসসি (জেনারেল ও বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রবিউল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ জাকির হোসেন ভূট্ট।প্রভাষক শিরিন বাহার যুথির সঞ্চালনায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মধ্যে মৌমেন সরকার এবং বিএনপি ও জামায়াতে ইসলামী কলেজ শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এবছর কলেজ হতে সাধারণ শাখায় ৪৩৯ জন ও বিএমটি শাখা হতে ৭৮ জন মোট ৫১৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। 

আপনার জেলার সংবাদ পড়তে