“কৃষিই সমৃদ্ধি”স্লোগানে খরিপ/২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় মরিচ বীজ (হাইব্রিড) এর মাধ্যমে কাঁচা মরিচ উৎপাদন, উফশী রোপা আমন, বৃক্ষরোপন কর্মসূচী (চারা) লেবু উৎপাদন, গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজি উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি, রাণীপুকুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের সদস্য আফছার আলী, ০৫ নং বিরল ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের সদস্য রাফিউল ইসলাম জুয়েল প্রমূখ। উপজেলার ৪২৫০ জন কৃষকের মাঝে প্রতিজন কৃষক ১ বিঘা (৩৩শতক) জমির জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এম ও পি সার পাবেন।