চাটমোহরে ইয়াবাসহ যুবক গ্রেফতর

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ০৭:০৩ পিএম
চাটমোহরে ইয়াবাসহ যুবক গ্রেফতর

পাবনার চাটমোহরে ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য বিক্রেতা এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমানের নির্দেশনায় থানার এসআই জাহানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় শাহীন হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে  ১৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত শাহীন পৌর সদরের বালুচর মহল্লার মিরাজ আলীর ছেলে। এ ব্যাপারে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। শুক্রবার সকালে শাহীনকে জেলহাজতে পাঠানো হয়েছে।  

চাটমোহর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান,পাবনা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় চাটমোহরকে মাদকমুক্ত করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। প্রতিদিনই মাদকদ্রব্য বিক্রেতা ও সেবনকারীকে আটক করা হচ্ছে। ভ্রাম্যমান আদঅরতে সাজা দেওয়ার পাশাপাশি নিয়মিত মামলাও হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে