পাইকগাছায় মাদকসহ আটক ৫ জনকে ৬ মাসের জেল

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ১১:৩১ পিএম
পাইকগাছায় মাদকসহ আটক ৫ জনকে ৬ মাসের জেল

খুলনার পাইকগাছা থানা পুলিশ গোপণ সংবাদের মাধ্যমে বৃহস্পতিবার রাতে উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের নগর শ্রীরামপুর কলেজ পাড়ায় জনৈক সুভাষ চন্দ্র বিশ্বাসের ভাড়াটিয়া ইয়াবা মামলার আসামি জিএম আসলাম হোসেন এর ছেলে লিপু (৩০) ঘরে কতিপয় ব্যক্তি মাদক সেবন করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় উক্ত ঘরটি ঘেরাও করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে উক্ত ঘর হতে নগর শ্রীরামপুর গ্রামের জামাল হাজার ছেলে মাহিন (২০), কাশিম নগর গ্রামের হাসান ইমাম এ-র ছেলে মর্তুজা ইমাম (৩০), নগর শ্রীরামপুর গ্রামের মৃত মোজাম্মেল এর ছেলে মোঃ রিয়াজুল ইসলাম (৩৬), নাছিরপুর গ্রামের শেখ শামসুল আলম পিন্টুর ছেলে শেখ তামিম ইসলাম (৩০) ও কপিলমুনি গ্রামের মোস্তাক গাজী ছেলে আব্দুস সালাম (২৮) এ ৫ জনকে থানা পুলিশ মাদক সেবন অবস্থায় গাজা সহ আটক করেন। কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বিষয় টি নিশ্চিত করেন। তাদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করেন। বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত ভারচুয়াল প্রত্যেককে ৬ মাস করে সাজা প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে