কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়ানে শিতলায় পাড়া গ্রামের মোঃ হাফিজ ইসলাম এর বাড়িতে শুক্রবার সকালের দিকে চুরি ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী জানান শুক্রবার সকালের দিকে বাড়ির লোকজন নিজ নিজ কাজের জন্য বাহিরে চলে যায় বাড়িতে কেউ ছিলো না, সকাল ১০ টার সময় বাড়িতে এসে দেখি দরজার তালা ভাঙ্গা এবং রুমের ভিতরে সব এলেমেলোভাবে পড়ে আছে স্বর্ণ অলংকার ও নগদ চল্লিশ হাজার টাকা সহ ঘরে অন্যান্য জিনিস চুরি করে নিয়ে যায় এতে গৃহকর্তা অনেক ক্ষতির মুখে পড়ে। স্থানীয়রা জানান একটি অপরিচিত লোককে সকালের দিকে বাড়ির আশ পাশে ঘুরতে দেখা গেছে আমরা কেউ তাকে চিনি না বিষয়টি অনেক দুঃখ জনক ঘটনা, দিনের বেলায় এমনভাবে চুরি করে নিয়ে গেছে বাড়ির মালামাল। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান,দিনের বেলায় বসতবাড়ি তে চুরি হয়ে গেছে প্রশাসন এর কাছে দাবি জানায় এটা সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচার। এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশ জানান,লিখিত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।