নালিতাবাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ৫

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ১১:৪৪ পিএম
নালিতাবাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক  ৫

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার যোগানীয়া ইউনিয়নের কাপাসিয়া এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কে মিছিল চলাকালে তাদেরকে    আটক  করা হয়। আটকরা হলেন- উপজেলার যোগানিয়া এলাকার আবুল কাশেমের ছেলে মিজান মিয়া, যোগানিয়া ভাটি গাংপাড় গ্রামের জাবেদ আলীর ছেলে রুহুল আমীন, শহরের বাজার ছিটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শহিদুল ইসলাম, উজান গাংপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল কাদির এবং গোবিন্দনগর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আতাউর রহমান সুমন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় মিছিলে অংশ নেওয়া পাঁচ জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা অন্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে